ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৫৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৫৭:০৫ অপরাহ্ন
সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও
নোরা ফতেহী এখন পাকাপাকি জায়গা তৈরি করেছেন বলিউডে। তবে এই জায়গায় আসার আগে তাঁকে বিস্তর লড়াই করতে হয়েছে। প্রথম ছবি ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’-এর শুটিং চলাকালীন এক সহ-অভিনেতার সঙ্গে বড়সড় ঝামেলা হয়েছিল তাঁর। সেই কথা কপিল শর্মার অনুষ্ঠানে বসে নিজেই জানান নোরা।

ঘটনাটি ঘটে ২০১৪ সালে। বাংলাদেশের জঙ্গলে ছবির শুটিং চলছিল তখন। নোরার দাবি, ওই সহ-অভিনেতা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। তাই তিনি প্রথমে তাঁকে চড় মারেন। এর পর সেই অভিনেতাও নোরাকে চড় মারেন এবং রাগের মাথায় তাঁর চুল টেনে ধরেন। নোরা বলেন, “আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম।”

পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছিল বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, “আমি আরও এক বার ওকে চড় মারি। তার পর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। তার পর বড় ঝগড়া বেধে যায়। শেষপর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।”

ঘটনা শুনে কপিল শর্মা মজা করে বলেন, “ওর শাস্তি হবেই।” জবাবে নোরা বলেন, “সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।” তবে সেই অভিনেতা আসলে কে, তা জানাননি নোরা।

‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ২০১৪ সালের একটি অ্যাডভেঞ্চার থ্রিলার ছবি। ছবির গল্প ও পরিচালনা করেন কমল সদানা। ২০১৪ সালের ৩১ অক্টোবর ছবিটি মুক্তি পায়।

ছবির গল্পে দেখা যায়, একটি দল এমন এক সাদা বাঘিনির মুখোমুখি হয়, যে নিজের শাবককে খুঁজে পেতে মরিয়া। সেই বাঘিনিকে ফাঁকি দিয়ে নিজেদের অভিযান সফল করার চেষ্টা করে দলটি। ছবিতে অভিনয় করেছিলেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর, সুব্রত দত্ত, নোরা ফতেহী। ছবির শুটিং হয়েছিল ম্যানগ্রোভ অরণ্যে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক