ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প নাটোরের বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারিরীক নির্যাতন

মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৪৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৪৮:৩৮ অপরাহ্ন
মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প
ইরানে ১৩ দিন টানা হামলা চালিয়েছে আমেরিকা। শুক্রবার রাতের দিকে তা বন্ধ হয়েছে। শনিবারও নতুন করে কোনও হামলা হয়নি। ফলে আপাতত কিছুটা শান্ত পশ্চিম এশিয়া। আমেরিকা হামলা বন্ধ করার পর প্রাথমিক ভাবে থেমেছে ইরানও। কিন্তু কেন হঠাৎ মার্কিন সেনাবাহিনীকে থামার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সংবাদ সংস্থা রয়টার্স সূত্র উল্লেখ করে জানিয়েছে, বাহিনীর তরফেই প্রেসিডেন্টকে বিশেষ বার্তা পাঠানো হয়েছিল। তার পর হামলা থামানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প।

সূত্রের খবর, আমেরিকার সামরিক বাহিনীর যুগ্ম চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ব্যক্তিগত ভাবে প্রেসিডেন্টকে তিনি হামলায় সাময়িক বিরতির পরামর্শ দেন। জানান, তা না-হলে অস্ত্রভান্ডারে টান পড়তে পারে। অর্থাৎ, পশ্চিম এশিয়ায় আমেরিকার যা অস্ত্রভান্ডার, যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র আটকানো হয়, তার ভান্ডারে টান পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন কেইন। যদিও আমেরিকার সেনাবাহিনী প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেনি। তাদের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত স্তরে প্রেসিডেন্টের সঙ্গে অনেক কথাই বলে থাকেন সেনাকর্তারা। কিন্তু নিরাপত্তা ও গোপনীয়তার কারণে তা প্রকাশ্যে আনা সম্ভব নয়।

অন্য দিকে, ইরান থেকেও পৃথক বার্তা গিয়েছে আমেরিকায়। রয়টার্স এক ইরানি আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, আমেরিকা হামলা না-চালালে ইরানও পশ্চিম এশিয়ায় আর কোনও আঘাত করবে না। আপাতত সেটাই তেহরানের অবস্থান। তবে নতুন করে হামলা চালানো হলে ইরানের বাহিনী চুপ করে বসে থাকবে না। এই বার্তা কূটনৈতিক স্তরে আমেরিকার আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার রাষ্ট্রপুঞ্জের মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্ট্‌জ় সংবাদমাধ্যমে জানান, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগোনোর কিছুটা সুযোগ করে দিতে চেয়েছেন ট্রাম্প। তাই হামলা বন্ধ রেখেছেন। তবে আরও কোনও তথ্য প্রকাশ করেননি তিনি।

হরমুজ় প্রণালীতে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলার প্রতিবাদে ইরানে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছিল আমেরিকা। সংঘর্ষবিরতির চুক্তি আগেই ভেঙে গিয়েছে। মার্কিন আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার একাধিক দেশকে নিশানা করে তেহরানও। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরিন, ওমানের মতো দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। সূত্রের দাবি, ইরানের কোথায় কোথায় হামলা চালানো হবে, তার একটি তালিকা প্রস্তুত করেছিল ওয়াশিংটন। তার সবগুলিতেই হামলা হয়ে গিয়েছে। আক্রমণ থামানোর সেটাও একটা কারণ হতে পারে বলে মত মার্কিন আধিকারিকদের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬