ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

প্রথম দিনে ৮ উইকেট বাংলাদেশের সংগ্রহ মাত্র ২২০

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:৪৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:৪৫:৪৭ অপরাহ্ন
প্রথম দিনে ৮ উইকেট বাংলাদেশের সংগ্রহ মাত্র ২২০ ছবি: সংগৃহীত
ড্র করা গল টেস্টটির প্রথম দিনের সঙ্গে কলম্বো টেস্টের প্রথম দিনে বিশাল ফারাক। শুরুতে তিন উইকেট হারালেও শান্ত-মুশফিকের জুটিতে গলের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের টেস্টেই সেই তথৈবচ অবস্থা। একের পর এক আত্মাহুতিতে ৮ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। বৃষ্টির বাঁধায় দিনে খেলা হয়েছে ৭১ ওভার। বিনিময়ে বোর্ডে জমা হয়েছে ২২০ রান। কলম্বোয় প্রথম ইনিংসের গড় রান ৩২৫।

তবে একটি বেদনাদায়ক মিল আছে। এবারও ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। পর পর দুটি টেস্টেই প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরেছেন তিনি। দ্বিতীয় সেশনের শেষে লিটনের বিদায়ে ৫ উইকেটে ১৪৪ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। শেষ সেশনে তারা খুঁইয়েছে আরও ৩ উইকেট।

অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশা বিরতির আগে আউট করেছিলেন লিটন দাসকে। তার বলেই স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে আউট হন গল টেস্টে সেঞ্চুরি করা মুশফিক। ৭৫ বলে ৩৫ রান করে আউট হন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ তখন ১৬০। 

একই পথ ধরে থিতু হওয়ার পর বিশ্ব ফার্নান্দোকে নিজের উইকেট দিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ত্রিশের কোটায় গিয়ে আউট হন তিনিও, ৪২ বলে করেন ৩১ রান। তাতে ভাঙে নাঈম হাসানের সঙ্গে গড়া ৩৭ রানের জুটি। এর পর ২৫ রান করে বিদায় হন নাঈমও। তাকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো।

লঙ্কানদের হয়ে জোড়া উইকেট পেয়েছেন সোনাল, বিশ্ব ও আসিথা। একটি করে উইকেট থারিন্দু ও ধনাঞ্জয়ার। বাংলাদেশের হয়ে কাল ফের ব্যাটিংয়ে নামবেন ৯ রানে থাকা তাইজুল ও ৫ রানে থাকা এবাদত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০