ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৫২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৫২:১০ অপরাহ্ন
ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া
ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে চলতি বছরে প্রথমবারের মতো বিরল ও প্রাণঘাতী এ ব্যাকটেরিয়ার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ‘ভিব্রিও ভালনিফিকাস’ নামের এই ব্যাকটেরিয়ার সংক্রমণ অত্যন্ত দ্রুত মানবদেহে ছড়িয়ে পড়তে পারে এবং স্বল্প সময়েই জটিল পরিস্থিতির সৃষ্টি করে।

ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে রাজ্যটিতে এই ব্যাকটেরিয়ার সংক্রমণের একাধিক ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়। তবে আক্রান্ত ব্যক্তির পরিচয় বা সংক্রমণের বিস্তারিত স্থান সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, ভিব্রিও ভালনিফিকাস মূলত উষ্ণ সমুদ্রের পানিতে বেঁচে থাকে। মানবদেহের কোনো কাটা বা ক্ষতস্থান দিয়ে এই ব্যাকটেরিয়া প্রবেশ করলে মারাত্মক ক্ষত ও রক্তে বিষক্রিয়া তৈরি হতে পারে। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, লিভারের দীর্ঘমেয়াদি জটিলতা বা অন্যান্য ক্রনিক রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এই সংক্রমণ প্রাণঘাতী রূপ নেয়।

চলতি ভাষায় একে ‘মাংসখেকো ব্যাকটেরিয়া’ বলা হলেও এটি মূলত ত্বক, নরম টিস্যু ও আশপাশের কোষকলাকে দ্রুত বিনাশ বা পচিয়ে ফেলে। দ্রুততম সময়ে অ্যান্টিবায়োটিক বা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা শুরু করা না গেলে আক্রান্ত ব্যক্তির প্রাণহানির ঝুঁকি থাকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, খোলা ক্ষত নিয়ে সমুদ্রের পানিতে নামলে অথবা কাঁচা ও অপর্যাপ্ত রান্না করা সামুদ্রিক খাবার (বিশেষ করে ঝিনুক) খেলে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সমুদ্রে নামার আগে শরীরের ক্ষত স্থান পুরোপুরি ঢেকে রাখা জরুরি। এ ছাড়া সামুদ্রিক খাবার ভালোভাবে সেদ্ধ করে খাওয়া এবং সমুদ্রের সংস্পর্শে আসার পর ক্ষতস্থানে লালচে ভাব, তীব্র যন্ত্রণা, ফোলা বা জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

উষ্ণ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে এই ব্যাকটেরিয়ার বিস্তার বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও স্বাস্থ্য বিজ্ঞানীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা