ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

অ্যাম্বুলেন্স চলাচলে ইসরায়েলি বাহিনীর বাধা , সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৪৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৪৯:২১ অপরাহ্ন
অ্যাম্বুলেন্স চলাচলে ইসরায়েলি বাহিনীর বাধা , সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা অ্যাম্বুলেন্স চলাচলে ইসরায়েলি বাহিনীর বাধা , সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা
ইসরায়েলি সামরিক বাহিনী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেওয়ায় পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নারী তার অনাগত সন্তানকে হারিয়েছেন। নাবলুসের দক্ষিণাঞ্চলীয় কারিউত শহরের ওই অধিবাসীকে হাসপাতালে নেওয়ার পথে ওয়াফাতা সামরিক তল্লাশিচৌকিতে গাড়িটি দীর্ঘক্ষণ আটকে রাখা হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সোমবার (২৭ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে পশ্চিম তীরের এই ঘটনার খবর জানানো হয়েছে।

কারিউত শহরের অ্যাম্বুলেন্স কর্মকর্তা বাশার আল-কারিউতি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে জানান, ইসরায়েলি সেনাসদস্যরা স্বাস্থ্যসেবাকর্মীদের কাজে সরাসরি বাধা সৃষ্টি করে এবং চেকপোস্টের ফটক দিয়ে অ্যাম্বুলেন্সটি পার হতে দিতে অস্বীকৃতি জানায়।

বাশার আল-কারিউতি জানান, ছয় মাসের গর্ভবতী ওই নারী তীব্র রক্তক্ষরণে আশঙ্কাজনক অবস্থায় থাকা সত্ত্বেও তাকে দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়। একই সময়ে অ্যাম্বুলেন্সে থাকা চিকিৎসাদলের এক সদস্যকে জোরপূর্বক সেনাকাজিরায় হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, সেনাসদস্যরা জোরপূর্বক অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ রাখতে বাধ্য করে। এর ফলে গাড়িতে থাকা জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং লাইফ সাপোর্ট ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে, যা শেষ পর্যন্ত গর্ভস্থ শিশুর অকালমৃত্যু ডেকে আনে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা