ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রাক চাপায় ২ পথচারী নিহত

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৪৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৪৪:১৪ অপরাহ্ন
জামালপুরে ট্রাক চাপায় ২ পথচারী নিহত ফাইল ফটো
জামালপুর সদর উপজেলার দিগপাইতে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত কাঁচাবাজার এলাকার মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, সকালে ননি ও হাফিজ নামের দুই ব্যক্তি কেনাকাটার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামালপুরগামী একটি ট্রাক তাদের উপর গাড়ি উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ননির মৃত্যু হয়। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসব বিষয়ে জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, এই ঘটনার পর ট্রাকটিকে আটক রাখা হয়েছে। এছাড়া ট্রাকের চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক