ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৮:০৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৮:০৬:৫৪ অপরাহ্ন
এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা
বয়স ৪৫ বছর। কিন্তু অনুরাগীরা তা মানতে রাজি নন। হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে দেখে এখনও অনায়াসে যুবতী বলে দাবি করতে পারেন। কেউ কেউ তো পলক তিওয়ারিকে তাঁর কন্যা মানতেও নারাজ। ‘দেখে মনে হয় দুই বোন যেন’— এই কথা যে কত বার শুনতে হয়েছে মা-মেয়েকে! কিন্তু কী ভাবে নিজের যৌবন ধরে রেখেছেন তিনি?

নিজের ভ্লগে মাঝেসাঝেই রোজের যাপনের খুঁটিনাটি ফ্রেমবন্দি করেন শ্বেতা। সম্প্রতি জিমে যাওয়ার সময়ে কী ভাবে ত্বকচর্চা করেন এবং ব্যাগে কী কী রাখেন, তা দেখালেন অভিনেত্রী।

জিমে যাওয়ার জন্য শুধু শারীরচর্চার পোশাক থাকলেই হয় না। কয়েকটি প্রয়োজনীয় জিনিস সঙ্গে থাকলে অনুশীলন যেমন সহজ হয়, তেমনই শরীর ও ত্বকের যত্ন নেওয়াও সুবিধাজনক হয়ে ওঠে। শ্বেতা তাঁর জিম ব্যাগে কয়েকটি জিনিস সবসময়ে সঙ্গে রাখেন। তালিকাটি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, ফিটনেসের পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং ত্বকের যত্নকেও তিনি সমান গুরুত্ব দেন।

জিমের আগে ত্বকচর্চা

জিমে যাওয়ার আগে শ্বেতা ত্বকচর্চার কোনও জটিল নিয়ম মানেন না। কিন্তু একেবারে অবহেলাও করেন না ত্বকচর্চাকে। মুখে হালকা ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন, সঙ্গে সানস্ক্রিনও মাখেন এবং ঠোঁটে দেন লিপ বাম। চর্মরোগ চিকিৎসকদের মতে, বাইরে শারীরচর্চা করলে সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা হালকা, তেলহীন ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন। তবে ভারী প্রসাধনী ব্যবহার না করাই ভাল, কারণ ঘামের সঙ্গে মিশে তা ত্বকে জ্বালা বা ব্রণের সমস্যা বাড়াতে পারে। তা ছাড়া মেকআপ তো একেবারেই ব্যবহার করা উচিত নয় জিমের আগে। তবে সাধারণত মৃদু কোনও ক্লিনজ়ার দিয়ে মুখ ধুয়ে হালকা ময়েশ্চারাইজ়ার লাগিয়ে তার উপর সানস্ক্রিন মেখে নিলে ত্বক ভাল থাকে জিমের সময়ে। জিম করে আসার পর ত্বকের পরিচর্যায় আরও বেশি করে নজর দেওয়া জরুরি। শারীরচর্চার পর গা ধুয়ে এমন ময়েশ্চারাইজ়ার মাখা উচিত, যা ত্বককে আরাম দেবে, ঠান্ডা ভাব আনবে। সেগুলিতে হায়ালুরোনিক অ্যাসিড এবং সেরামাইড থাকা দরকার। তার পর ময়েশ্চারাইজ়ার যাতে দেহে ভাল করে শোষিত হতে পারে, তার জন্য ঢিলেঢালা পোশাক পরা উচিত।

জিমের জন্য ব্যাগ গোছানো

শ্বেতার জিমব্যাগে কয়েকটি জিনিস থাকে সব সময়ে। যেগুলি ব্যায়াম করার মতোই গুরুত্বপূর্ণ বলে মনে করেন শ্বেতা। শারীরচর্চার জন্য তাঁর ব্যাগে থাকে ব্যায়ামের জুতো, একজোড়া মোজা, অতিরিক্ত একটি জামা এবং তোয়ালে, যেটি এক বারই ব্যবহার করা যাবে। তার পর ফেলে দিতে হবে। শ্বেতা জানাচ্ছেন, ভিজে তোয়ালে ব্যাগে করে বয়ে বেড়ানোর ঝক্কি এড়াতেই এটি ব্যবহার করেন তিনি। তা ছাড়া তাঁর ব্যাগে ব্যায়ামের সরঞ্জাম হিসেবে থাকে রেজ়িস্ট্যান্স ব্যান্ড এবং লুপ ব্যান্ড। এই দু’ধরনের ব্যান্ড শক্তিবর্ধক ব্যায়াম, স্ট্রেচিং ইত্যাদির সময়ে কাজে লাগে। এগুলি হালকা হওয়ায় সহজেই ব্যাগে নিয়ে ঘোরা যায়। এর পাশাপাশি তিনটি থলে থাকে তাঁর ব্যাগে। একটিতে শৌচালয়ের জন্য প্রয়োজনীয় জিনিস, দ্বিতীয়টিতে স্নান করার পরের দরকারি জিনিসপত্র আর তৃতীয়টিতে এমন জিনিস থাকে, যা স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য কাজে লাগে। এ ছাড়া অবশ্যই স্যানিটারি ন্যাপকিন এবং ‘প্যান্টি লাইনার’।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪