ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৮:০৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৮:০৬:১৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সাবিদুল ইসলাম (৩৫), তিনি গোদাগাড়ী উপজেলার পাশ্ববর্তী এলাকার কালাম হোসেনের ছেলে।
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে সাবিদুল নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রোববার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবিদুল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই ভবঘুরের মতো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন| তবে তাঁর মৃত্যুর সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত রয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকসুদুর রহমান বলেন, সকালে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরকরা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা