ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ

আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:৫৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:৫৬:২৬ অপরাহ্ন
আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় আরটিজেএ নেতারা পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। একই সঙ্গে তারা মহানগর পুলিশের সাম্প্রতিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চুরি-ছিনতাই প্রতিরোধ, টহল পুলিশের উপস্থিতি বৃদ্ধি, উপশহর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মোটরসাইকেলের পরিবর্তিত সাইলেন্সারের কারণে সৃষ্ট শব্দদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান| এছাড়া নিবন্ধনবিহীন ওয়েবসাইট বন্ধে সাইবার ইউনিটের সক্রিয়তা বৃদ্ধি, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং জাতীয় ও বিশেষ দিবসে পুলিশ-সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ক্রীড়া আয়োজনের প্রস্তাবও দেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি জানান, কিছু সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সেবা সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে কার্যকর ও টেকসই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পুলিশের এখতিয়ারভুক্ত বিষয়গুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মতবিনিময় সভা দুই পক্ষের মধ্যে আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক