ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রায় তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থামল সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু এপস্টাইন বিতর্কে সৌদিকে নিশানা হুথিদের দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি! সভাপতি সুমন- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল সরাইলে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা হঠাৎ ‘প্রচণ্ড ব্যথা’ নিয়ে বাড়িতে মাদরাসাছাত্র নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:২০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:২০:৫৩ অপরাহ্ন
শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা ফাইল ফটো
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে আরও এক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবার তাদেরকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আসামি করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনা ও বেনজীরসহ মোট আটজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেইসঙ্গে তিনজনকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি এ মামলায় আনা অভিযোগ তুলে ধরার পাশাপাশি ফরমাল চার্জ আমলে নেওয়ার আবেদন করেন। 

শুনানি শেষে অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তার আসামিদের হাজিরের নির্দেশ দেন আদালত। এছাড়া, পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়। 

আসামিরা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন (সেনাবাহিনীতে কর্মরত), কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক এমপি আবদুর রহমান বদি ও সেনা কর্মকর্তা আশিকুর রহমান। এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ ও মাহাবুব আলম। 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় ‘আব্বু তুমি কান্না করতেছ যে...’ একরামুলের মেয়ের একটি অডিও রেকর্ড তখন দেশজুড়ে আলোচিত ছিল। 

এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে, যার সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির