ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা!

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:১১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:১১:৪৩ অপরাহ্ন
এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা! ছবি: সংগৃহীত
বয়স ৪৫ বছর। কিন্তু অনুরাগীরা তা মানতে রাজি নন। হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে দেখে এখনও অনায়াসে যুবতী বলে দাবি করতে পারেন। কেউ কেউ তো পলক তিওয়ারিকে তাঁর কন্যা মানতেও নারাজ। ‘দেখে মনে হয় দুই বোন যেন’— এই কথা যে কত বার শুনতে হয়েছে মা-মেয়েকে! কিন্তু কী ভাবে নিজের যৌবন ধরে রেখেছেন তিনি?

নিজের ভ্লগে মাঝেসাঝেই রোজের যাপনের খুঁটিনাটি ফ্রেমবন্দি করেন শ্বেতা। সম্প্রতি জিমে যাওয়ার সময়ে কী ভাবে ত্বকচর্চা করেন এবং ব্যাগে কী কী রাখেন, তা দেখালেন অভিনেত্রী।

জিমে যাওয়ার জন্য শুধু শারীরচর্চার পোশাক থাকলেই হয় না। কয়েকটি প্রয়োজনীয় জিনিস সঙ্গে থাকলে অনুশীলন যেমন সহজ হয়, তেমনই শরীর ও ত্বকের যত্ন নেওয়াও সুবিধাজনক হয়ে ওঠে। শ্বেতা তাঁর জিম ব্যাগে কয়েকটি জিনিস সবসময়ে সঙ্গে রাখেন। তালিকাটি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, ফিটনেসের পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং ত্বকের যত্নকেও তিনি সমান গুরুত্ব দেন।

জিমে যাওয়ার আগে শ্বেতা ত্বকচর্চার কোনও জটিল নিয়ম মানেন না। কিন্তু একেবারে অবহেলাও করেন না ত্বকচর্চাকে। মুখে হালকা ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন, সঙ্গে সানস্ক্রিনও মাখেন এবং ঠোঁটে দেন লিপ বাম। চর্মরোগ চিকিৎসকদের মতে, বাইরে শারীরচর্চা করলে সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা হালকা, তেলহীন ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন। তবে ভারী প্রসাধনী ব্যবহার না করাই ভাল, কারণ ঘামের সঙ্গে মিশে তা ত্বকে জ্বালা বা ব্রণের সমস্যা বাড়াতে পারে। তা ছাড়া মেকআপ তো একেবারেই ব্যবহার করা উচিত নয় জিমের আগে। তবে সাধারণত মৃদু কোনও ক্লিনজ়ার দিয়ে মুখ ধুয়ে হালকা ময়েশ্চারাইজ়ার লাগিয়ে তার উপর সানস্ক্রিন মেখে নিলে ত্বক ভাল থাকে জিমের সময়ে। জিম করে আসার পর ত্বকের পরিচর্যায় আরও বেশি করে নজর দেওয়া জরুরি। শারীরচর্চার পর গা ধুয়ে এমন ময়েশ্চারাইজ়ার মাখা উচিত, যা ত্বককে আরাম দেবে, ঠান্ডা ভাব আনবে। সেগুলিতে হায়ালুরোনিক অ্যাসিড এবং সেরামাইড থাকা দরকার। তার পর ময়েশ্চারাইজ়ার যাতে দেহে ভাল করে শোষিত হতে পারে, তার জন্য ঢিলেঢালা পোশাক পরা উচিত।

শ্বেতার জিমব্যাগে কয়েকটি জিনিস থাকে সব সময়ে। যেগুলি ব্যায়াম করার মতোই গুরুত্বপূর্ণ বলে মনে করেন শ্বেতা। শারীরচর্চার জন্য তাঁর ব্যাগে থাকে ব্যায়ামের জুতো, একজোড়া মোজা, অতিরিক্ত একটি জামা এবং তোয়ালে, যেটি এক বারই ব্যবহার করা যাবে। তার পর ফেলে দিতে হবে। শ্বেতা জানাচ্ছেন, ভিজে তোয়ালে ব্যাগে করে বয়ে বেড়ানোর ঝক্কি এড়াতেই এটি ব্যবহার করেন তিনি। তা ছাড়া তাঁর ব্যাগে ব্যায়ামের সরঞ্জাম হিসেবে থাকে রেজিস্ট্যান্স ব্যান্ড এবং লুপ ব্যান্ড। এই দু’ধরনের ব্যান্ড শক্তিবর্ধক ব্যায়াম, স্ট্রেচিং ইত্যাদির সময়ে কাজে লাগে। এগুলি হালকা হওয়ায় সহজেই ব্যাগে নিয়ে ঘোরা যায়। এর পাশাপাশি তিনটি থলে থাকে তাঁর ব্যাগে। একটিতে শৌচালয়ের জন্য প্রয়োজনীয় জিনিস, দ্বিতীয়টিতে স্নান করার পরের দরকারি জিনিসপত্র আর তৃতীয়টিতে এমন জিনিস থাকে, যা স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য কাজে লাগে। এ ছাড়া অবশ্যই স্যানিটারি ন্যাপকিন, এবং ‘প্যান্টি লাইনার’।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়