ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

কৃতির এমন ‘বিকিনি বডি’র নেপথ্যে সহজ এক ব্যায়াম

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:০০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:০০:০৬ অপরাহ্ন
কৃতির এমন ‘বিকিনি বডি’র নেপথ্যে সহজ এক ব্যায়াম কৃতির এমন ‘বিকিনি বডি’র নেপথ্যে সহজ এক ব্যায়াম
অভিনেত্রী কৃতি সেননের টোনড পেট ও পা, পাশাপাশি সুঠাম, সুদৃঢ় কোর পেশির গুণমুগ্ধ অনুরাগীরা। সাম্প্রতিক ছবি ‘ককটেল ২’-এর জন্য তাঁর শারীরিক বদলও নজর কেড়েছে অনেকের। নিয়মিত হাঁটা, শক্তিবর্ধক শারীরচর্চা, প্রোটিনে ভরপুর খাবার এবং পর্যাপ্ত ঘুমের পাশাপাশি একটি ব্যায়াম তাঁর অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সেটি হল ‘লেগ রেজ়’। কৃতির ‘বিকিনি বডি’র নেপথ্যে এই ব্যায়ামেরও ভূমিকা রয়েছে।

কী এই ব্যায়াম?

বিশেষ এক পদ্ধতিতে পা তোলাই এর মূলমন্ত্র। কোনও যন্ত্র ছাড়াই কোনও ম্যাট বা মাদুরের উপর অনায়াসে এই ব্যায়ামটি করতে পারেন। দেখতে খুবই সহজ, তবে করার সময়ে শুরুর দিকে কঠিন মনে হতে পারে।

ফিটনেস প্রশিক্ষক সঞ্চিতা বিজয়বর্গীয় ইনস্টাগ্রামে এই ব্যায়ামটি করে দেখালেন। তাঁর মতে, এই ব্যায়ামকে ‘কোর কন্ট্রোলার’ বলা যায়। কারণ এটি শুধু পেটের উপরিভাগের পেশিই নয়, বরং শরীরের গভীর কোর পেশিগুলিকেও সক্রিয় করে। এই ব্যায়াম করতে গিয়ে শরীর শেখে, কী ভাবে মেরুদণ্ডকে স্থির রেখে পায়ের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে হয়। আর এই নিয়ন্ত্রণই শক্তিশালী কোর গঠনের অন্যতম ভিত্তি। চিকিৎসকদের মতে, লেগ রেজ়ে পেটের সামনের পেশির পাশাপাশি নিতম্বের পেশি এবং গভীর কোর পেশিগুলিও ক্রিয়াশিল হয়। ফলে শুধু টোনড পেট নয়, শরীরের ভারসাম্য এবং ভঙ্গিও উন্নত হতে পারে।

কী ভাবে করতে হয় এই ব্যায়াম?

· এই ব্যায়াম করতে হলে প্রথমে চিত হয়ে শুয়ে দুই পা সোজা রাখতে হবে।

· হাত শরীরের পাশে বা নিতম্বের নীচে রাখা যেতে পারে।

· এর পর ধীরে ধীরে দুই পা একসঙ্গে যতটা সম্ভব উপরে তুলতে হবে। কৃতি যেমন মেঝে থেকে ৯০ ডিগ্রি তুলতে পারেন।

· কিছুক্ষণ থেমে আবার ধীরে ধীরে পা নামাতে হবে। মাটি ছোঁবে না পা।

· পুরো সময়েই পেটের পেশি টানটান রাখতে হবে এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে।

· পা নামানোর সময়ে যেন মেরুদণ্ডের নীচের অংশ মাটি থেকে উঠে না যায়।

· এই ব্যায়ামে সবচেয়ে সাধারণ ভুল হল পা নামানোর সময় কোমর মাটি থেকে উঠে যাওয়া। এমন হলে বোঝা যায়, পেটের পেশির বদলে অন্য পেশির উপর বেশি চাপ পড়ছে।

যাঁদের কোমরের ব্যথা বা মেরুদণ্ডের সমস্যা রয়েছে, তাঁদের অবশ্যই প্রশিক্ষকের তত্ত্বাবধানে এই ব্যায়াম করা উচিত। আর টোন করা অ্যাব বা ‘বিকিনি বডি’র জন্য কেবল মাত্র একটি ব্যায়ামই যথেষ্ট নয়। পাশাপাশি নিয়ম মেনে খাওয়াদাওয়া করা, শক্তি বাড়ানোর ব্যায়াম করা ইত্যাদিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক