ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন একেএস ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু অনিয়ম-দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার!

৬ বছরের শিশুকে ফুসলিয়ে ছাদে নিয়ে যান ৭০ বছরের বৃদ্ধ, অতঃপর...

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৫১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৫১:৪৮ অপরাহ্ন
৬ বছরের শিশুকে ফুসলিয়ে ছাদে নিয়ে যান ৭০ বছরের বৃদ্ধ, অতঃপর... ৬ বছরের শিশুকে ফুসলিয়ে ছাদে নিয়ে যান ৭০ বছরের বৃদ্ধ, অতঃপর...
লক্ষ্মীপুরের রামগঞ্জে  রাইসা নামের ৬ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭০ বছর বয়সি মো. সেলিম হোসেন নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নির্যাতিত শিশুর মা আফসানা জান্নাত জানান, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার বাসিন্দা সেলিম হোসেন তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি ভবনের ছাদে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করেন। এ সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি দেখে ফেলেন এবং চিৎকার শুরু করলে অভিযুক্ত সেলিম হোসেন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগী রাইসার মা আফসানা জান্নাত বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পরই সন্ধ্যা ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন