ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

সিলেটে দুই মাসের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:২২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:২২:৪৪ অপরাহ্ন
সিলেটে দুই মাসের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
সিলেট নগরীর মেজরটিলা এলাকায় দুই মাসের এক শিশু কন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবা আতিকুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে সিলেট নগরীর মেজরটিলা বাজারসংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ইনায়া রহমান। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার শেষে স্ত্রী ও সন্তানসহ ঘুমিয়ে পড়েন আতিকুর রহমান। বিকেলে হঠাৎ তাদের বাসা থেকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যান। তারা গিয়ে দেখেন আতিকুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার পাশে দুই মাসের শিশু ইনায়ার গলাকাটা নিথর দেহ। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বাবা-মেয়েকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইনায়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতিকুর রহমান বর্তমানে হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিক তদন্ত চলছে।পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা