ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

পাবনায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৪৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৪৪:৫১ অপরাহ্ন
পাবনায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক পাবনায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
পাবনার ঈশ্বরদীতে ৭ কেজি গাঁজাসহ আব্দুল রাকিব আলী রকি (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া কারিগরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত রকি রাজশাহী জেলার শাহ মখদুম থানার শাজাহান আলীর ছেলে।

মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের একটি আভিযানিক দল পাবনা-নাটোর মহাসড়কের দাশুড়িয়া কারিগরপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখানে চলাচলরত সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সিএনজি অটোরিকশা থেকে ৭ কেজি গাঁজা উদ্ধারসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। 

তিনি আরও জানান, মাদক পাচারের উদ্দেশ‍্যে ওই ব‍্যক্তি যাত্রীবেশে বনপাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি অটোরিকশার পেছনের সিটে বসেছিলেন এবং তার পেছনে একটি কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা পরিবহন করছিলেন। অভিযানের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন