ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারিরীক নির্যাতন এবার ফুটবল ছাড়িয়ে বিনোদন জগতে রোনালদো লাইসেন্স ফেরত পেল আদ্-দ্বীন, মানতে হবে যে শর্ত ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত অ্যাম্বুলেন্স চলাচলে ইসরায়েলি বাহিনীর বাধা , সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

পাথরঘাটায় সাংবাদিক গেলেন জেলের ছদ্মবেশে, পুলিশ নিলো ঘুষ

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৩৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৩৩:৪৭ অপরাহ্ন
পাথরঘাটায় সাংবাদিক গেলেন জেলের ছদ্মবেশে, পুলিশ নিলো ঘুষ পাথরঘাটায় সাংবাদিক গেলেন জেলের ছদ্মবেশে, পুলিশ নিলো ঘুষ
বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর ও বিষখালী নদীতে চলাচলকারী মাছ ধরার ট্রলার ও পণ্যবাহী নৌযান থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ উঠেছে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঁদা না দিলে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা ও নানা ধরনের প্রশাসনিক হয়রানি। অনুসন্ধানে গিয়ে এই চাঁদা দাবির মুখোমুখি হয়েছেন ছদ্মবেশী এক সাংবাদিকও, যার দৃশ্য গোপন ক্যামেরায় বন্দি হয়েছে।

স্থানীয় জেলেদের কাছ থেকে জানা যায়, জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ শিকার করে তাদের সংসার চলে। মহাজন ও এনজিওর চড়া সুদের ঋণ শোধ করতেই যেখানে জেলেরা হিমশিম খাচ্ছেন, সেখানে নৌ-পুলিশের বেপরোয়া চাঁদাবাজি নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। নিয়ম করে, প্রতি মাসে ট্রলার ও ছোট জাহাজ প্রতি দুই থেকে তিন হাজার টাকা মাসোহারা না দিলে জেলেদের বিরুদ্ধে সাজানো মামলার হুমকি দেওয়া হয়। অভিযোগের সত্যতা যাচাই করতে সাধারণ জেলের ছদ্মবেশে অনুসন্ধানে নামেন সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ। অনুসন্ধানের একপর্যায়ে তিনি নিজেই নৌ-পুলিশের চাঁদাবাজির শিকার হন। চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কবির হোসেন সরাসরি ও বিকাশের মাধ্যমে লেনদেন করেন, যা গোপন ক্যামেরায় বন্দি হয়।

এছাড়াও সংগৃহীত অডিও রেকর্ডে এএসআই কবিরকে দাবি করতে শোনা যায়, এই চাঁদাবাজির টাকার ভাগ ইনচার্জসহ ফাঁড়ির সবাই পেয়ে থাকেন।

ভুক্তভোগী আজাদ ও সোহেল আরো অনেক জেলে ও জাহাজ মাঝিরা জানান, নদীতে মাছ ধরতে নামলেই পুলিশি হয়রানির ভয়ে তাদের তটস্থ থাকতে হয়। চাঁদা না দিলে ট্রলার জব্দ ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়, যার ফলে তারা চরম বাধ্য হয়েই টাকা দিতে বাধ্য হন।

ছদ্মবেশী সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ বলেন, জেলেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলেন যে নৌ-পুলিশ তাদের ওপর জুলুম করছে। সত্যতা নিশ্চিত করতেই আমি জেলের ছদ্মবেশে অনুসন্ধানে নামি। ফাঁড়ির এএসআই কবির হোসেন সরাসরি টাকা দাবি করেন এবং বিকাশের মাধ্যমে টাকা নেন। টাকা না দিলে নদীতে কোনো ট্রলার চলতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নৌ-পুলিশের অসাধু কর্মকর্তাদের কারণে সাধারণ জেলে ও ট্রলার মালিকরা আজ দিশেহারা। আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি করছি।

ঘটনার বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ফাঁড়ির সদস্যরা এবং ভিডিও ধারণে বাধা প্রদান করেন। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গজ গভীর মিয়া জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, জেলেদের কাছ থেকে নৌ-পুলিশের টাকা নেওয়ার অভিযোগ তিনি এর আগেও একাধিকবার পেয়েছেন। তবে এবার ভিডিও প্রমাণ মেলায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জেলেদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬