ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন একেএস ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু অনিয়ম-দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা! বাড়ির বাথরুমে বস্তাবন্দী ‘নারীর কঙ্কাল’ পেয়ে আতঙ্কিত দম্পতি, ৯৯৯-এ ফোন রাজশাহী কলেজে ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন ‘চরিত্রহনন করেছেন’! শিল্পার বিরুদ্ধে তোপ হিনার, ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বাগ্‌বিতণ্ডা রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক রাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু কৃতির এমন ‘বিকিনি বডি’র নেপথ্যে সহজ এক ব্যায়াম নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ মস্তিষ্কের কোন পাঁচ রোগ নিয়ে সতর্ক থাকা জরুরি, চল্লিশের পরে হানা দিতে পারে যখন তখন

চট্টগ্রামে গণপিটুনিতে যুবক নিহত

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৫:৪৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৫:৪৭:৩০ অপরাহ্ন
চট্টগ্রামে গণপিটুনিতে যুবক নিহত চট্টগ্রামে গণপিটুনিতে যুবক নিহত

চট্টগ্রামে জনতার গণপিটুনিতে স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুরুল ইসলাম ইরান নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ইয়াবা চুরির অভিযোগে নাইম নামে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার প্রধান আসামি ছিলেন ইরান। নাইমের মৃত্যুর পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা আত্মগোপনে থাকা ইরানকে ধরে গণপিটুনি দেয়। পরে তার বসতবাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। 

ইরানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নাইম হত্যা মামলায় দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে গণপিটুনি ও অগ্নিসংযোগের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন