ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১০:৩৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১০:৩৩:০৪ অপরাহ্ন
সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’

সাভারের আশুলিয়ায় চাঁদা দাবি ও নারী কেয়ারটেকারকে জিম্মি করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গ্রেপ্তার এড়াতে জিম্মি নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে পালিয়ে যায় বাপ্পি। তবে পুলিশের অভিযানে জিম্মি নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরী প্লাজার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার সহযোগীরা শরীফ চৌধুরী প্লাজার পঞ্চম তলায় প্রবেশ করে ভবনের নারী কেয়ারটেকার লিমাকে জিম্মি করে। পরে তারা ভবনের মালিকপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদার টাকা আদায়ে ব্যর্থ হয়ে জিম্মি লিমাকে সঙ্গে নিয়ে ভবনের বিভিন্ন লকারে টাকার খোঁজ করতে থাকে।

বিষয়টি জানতে পেরে ভবনের মালিকপক্ষ পুলিশকে খবর দিলে আশুলিয়া থানা ও জামগড়া পুলিশ ফাঁড়ির একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনটি ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থতি টের পেয়ে শুটার বাপ্পি জিম্মি লিমাকে সামনে রেখে মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। একপর্যায়ে সে ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোলাগুলির একপর্যায়ে জিম্মি নারীকে সামনে রেখে পালানোর চেষ্টা করে বাপ্পি। পরে কৌশলে লিমাকে ছেড়ে দিয়ে সহযোগীদের নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ লিমাকে নিরাপদে উদ্ধার করে।

অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে এবং ভবনজুড়ে তল্লাশি চালায়। এছাড়া শুটার বাপ্পি ও তার সহযোগীদের গ্রেপ্তারে আশুলিয়াসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, চৌধুরী প্লাজার পঞ্চম তলায় শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাপ্পি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জিম্মি নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে বাপ্পি পালিয়ে যায়। তবে নারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, বাপ্পি একাধিক মামলার আসামি এবং এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী।

তিনি আরও জানান, বাপ্পি ও তার সহযোগীরা ভবনের কেয়ারটেকারকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা চালিয়েছিল। তবে পুলিশের দ্রুত অভিযানের কারণে তারা চাঁদা আদায়ে ব্যর্থ হয় এবং জিম্মিরও কোনো ক্ষতি করতে পারেনি। এ ঘটনায় কারা কারা জড়িত সে বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক