ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১০:১৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১০:১৩:২০ অপরাহ্ন
বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারি করে নজরে এসেছিলেন তিনি। তবু কোনও মতে শাস্তি এড়িয়ে গিয়েছেন। সাম্প্রতিক একটি বিতর্ক নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস। ফাইনালের পরেই প্রশ্ন উঠেছিল আর্জেন্টিনার খেলোয়াড়ি মানসিকতা নিয়ে। স্পেন যে বিশ্বকাপ জিতবে এটা আগেই ঠিক করা ছিল বলে মত অনেকের। ফিফা সভাপতি হিসাবে জিয়ান্নি ইনফান্তিনো যাতে আবার নির্বাচিত হন, তাই নাকি স্পেনকে জোর করে জেতানো হয়েছে। সেই বিতর্কে মুখ খুলেছেন পারেদেস।

আর্জেন্টিনার ফুটবলার জানিয়েছেন, যোগ্য দল হিসাবেই স্পেন জিতেছে। তারা কোনও ধরনের চক্রান্ত জাতীয় মন্তব্যকে মান্যতা দিতে রাজি নন। পারেদেস বলেছেন, “ফাইনালে স্পেন আমাদের থেকে ভাল খেলেছে। যোগ্য দল হিসাবেই ট্রফি জিতেছে। কোথায় কে কী বলছে সে সবে আমরা কান দিই না। যা শুনছি সব কথায় কান দিলে একদিন পাগল হয়ে যাব। বিশ্বকাপের আগে, মধ্যে এবং পরে অনেক কথা বলা হয়েছে। কোনও কিছুকেই পাত্তা দিইনি আমরা।”

পারেদেস জানিয়েছেন, ফাইনালে হারের ক্ষত শুকোতে অনেক দিন সময় লাগবে তাঁদের। বলেছেন, “যে ধাক্কা আমরা খেয়েছি তা কাটতে অনেক সময় লাগবে। আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু ফাইনালে হারের ব্যথা আমাদের মধ্যে অনেক দিন থাকবে। আরও এক বার কাছাকাছি এসেও ব্যর্থ আমরা। তবে যা অর্জন করেছি তার জন্য গর্বিত হওয়া উচিত।”

আর্জেন্টিনার হয়ে হয়তো আর খেলবেন না লিয়োনেল মেসি। অবসর নিয়েছেন আর এক ফুটবলার নিকোলাস ওটামেন্ডিও। নিজের ভবিষ্যৎ নিয়ে পারেদেস বলেছেন, “অসাধারণ সময় কাটিয়েছি। আর খেলব কি না, সেটা নিয়ে ভাবনাচিন্তার জন্য এখনও অনেক সময় আছে। এই ছন্দ ধারাবাহিক ভাবে ধরে রাখা খুবই মুশকিল। আপাতত নিবিড় পর্যালোচনা দরকার। কোচের সঙ্গে কথা বলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেব।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার