ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:১৩:১৮ অপরাহ্ন
পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু ছবি: সংগৃহীত
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে রেজা-এ-রাব্বি তামিম (২১) ও আব্দুল আল মারুফ (২১) নামে দুই শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। তারা দুইজনই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ত্রিপল-ই) বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৫ জুন) বিকেলে পদ্মা নদীর শহরের ধলার মোড় এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে করতে নেমে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী রেজা-এ রাব্বী তামিম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই গ্রামের শওকত হোসেনের ছেলে ও আব্দুল আল মারুফ নোয়াখালী জেলার সুধারাম থানার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (ত্রিপল-ই) বিভাগে ভর্তি হয়।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রেজা-এ-রাব্বি তামিম ও আব্দুল আল মারুফসহ ৬ বন্ধু মিলে পদ্মা নদীর ধলার মোড় এলাকায় গোসলে নামে। গোসলে নামার কিছুক্ষণ পরেই স্রোতের বাঁকে পড়ে তামিম। তাকে উদ্ধারে মারুফসহ বন্ধুরা এগিয়ে গেলে মারুফও তলিয়ে যায়। অন্য চারজন নদীর পাড়ে ফিরে আসতে পারলেও তামিম ও মারুফ পানিতে তলিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন দেয় বন্ধুরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সিঅ্যান্ডবি ঘাট এলাকার রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নেছার মাহমুদ জানান, পানিতে দুই শিক্ষার্থীর ডুবে যাওয়ার খবর পেয়ে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে পাশের একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ওরা ৬ বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিলো। এ সময় তামিম ভেসে যায়। তাকে বাঁচাতে মারুফ ও বন্ধুরা নদীতে ঝাঁপ দিলে মারুফ ও তামিম স্রোতের তোড়ে ডুবে যায়। তাদের মৃতদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, মৃতদের পরিবারের সদস্যরা আসার পর তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার