ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৯:৩৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৯:৩৭:০০ অপরাহ্ন
নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার (২৪ জুলাই) রাতভর নগরীর চন্দ্রিমা, বোয়ালিয়া ও কাটাখালী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: নগরীর চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার মৃত মুনতাজ আলীর ছেলে মোঃ কাউসার আলী বাবু (৩৮), তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়, বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকা থেকে চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের মোঃ আলমগীরের ছেলে, বর্তমানে বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ ইসলাম (১৮), তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়, কাটাখালী থানার চক কাপাশিয়া এলাকার মোঃ আজিবর রহমান মণ্ডলের ছেলে মোঃ মানিক আলী (৩১), তার কাছ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
 
তিনি জানান, গ্রেফতার মানিক আলীর বিরুদ্ধে কাটাখালী থানায় পূর্বে একটি মাদক মামলাসহ একাধিক অপরাধের রেকর্ড রয়েছে।

অন্যদিকে, রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ২৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৪ জন রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক