ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৯:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৯:০৪:২৬ অপরাহ্ন
মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার
মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে (৬৮) মারধর, বসতঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার হারিছ চৌধুরীর বাজারসংলগ্ন পঞ্চায়েত বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাবেদ সুবর্ণচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক। তিনি চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে জাবেদের মা ছালেয়া খাতুন জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার ওপর শারীরিক নির্যাতন চালান এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। গত ২২ জুলাই রাতেও মাদকের টাকার জন্য জাবেদ তাকে মারধর করেন ও আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় স্বজনেরা বাধা দিলে তাদেরও ভয়ভীতি দেখানো হয়।

ছালেয়া খাতুন অভিযোগে আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পিচ্ছি মাসুদ, সুমন ও দেলোয়ারসহ কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে জাবেদ তাদের বাড়িকে কেন্দ্র করে নানা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এতে বাধা দিলে তাকে ও তার স্বামীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হতো। গত ২৭ মে রাতেও সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

ভুক্তভোগী বৃদ্ধা মা তার লিখিত অভিযোগে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল হাসান গণমাধ্যমকে বলেন, মা ছালেয়া খাতুনের লিখিত অভিযোগের ভিত্তিতে জাবেদকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক