ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৯:০৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৯:০৩:১৮ অপরাহ্ন
রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭
রাজশাহী জেলায় চলমান সাত দিনব্যাপী বিশেষ অভিযানের পঞ্চম দিনে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৭জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) জেলার ৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের নির্দেশনায় এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে শুক্রবার জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল এসকাফ সিরাপ জব্দ করে। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে ৪জনকে এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৩জনকে আটক করা হয়। সব মিলিয়ে ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানায়, মাদকসহ গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক