ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৫১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৫১:২৩ অপরাহ্ন
পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের  শিশুকে ধর্ষণ পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের শিকার চার বছরের এক শিশুকে হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেলে (ওসিসি) পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ওসিসিতে নেওয়া হয়। সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার। 

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গ্রামের মুছা মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল প্রতিবেশীর চার বছরের শিশুকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এদিকে শিশুটিকে বাড়িতে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।

খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্ত জিহাদের ঘর থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে শুক্রবার সকালে এ ঘটনায় একটি মামলা করে ভুক্তভোগী শিশুর পরিবার। পরে বিকেলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শজিমেকের ওসিসিতে নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার বলেন, ভুক্তভোগীর পরিবার একটি মামলা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসাসহ পরবর্তী অন্যান্য সহায়তার জন্য শজিমেক হাসপাতালের ওসিসি নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক