ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৮:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৮:০২:০৮ অপরাহ্ন
রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ
জুলাই বিপ্লবের চেতনাকে সাংস্কৃতিক ভিত্তি দানের মাধ্যমে জাতির 'কালেকটিভ মেমোরি' তৈরি করতে লেখক-শিক্ষক-বুদ্ধিজীবীদের ভূমিকা রাখতে হবে। প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক, সিনেমা, চিত্র রচনার মধ্য দিয়ে জুলাই বিপ্লব ও তার চৈতন্যকে চিরজাগরুক রাখতে হবে।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত আলোচনা ও লাল জুলাইয়ের কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন। গতকাল ( শনিবার) বিকেলে রাজশাহী মহানগরীর সাধারণ প্রন্থাগার মিলনায়তানে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাশিল্পী নাজিব ওয়াদুদ। প্রধান আতথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালযেরসাবেক উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।

কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন এবং কবি আবদুর রাজ্জাক রিপনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাহিত্য সমালোক খুরশীদ আলম বাবু, কবি ও সম্পাদক সায়ীদ আবুবকর, ড. কামাল মাহমুদ, মাতিউর রাহমান, কথাসাহিত্যিক মঈন শেখ প্রমুখ।

লাল জুলাইয়ের কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ, জামাল দ্বীন সুমন, সোহেল করিম দিপু, অনু চৌধুরী, আমিনা খাতুন লাইলী, অভী মণ্ডল, সোহেল মাহবুব, মঈন শেখ, আবদুস শাকুর তুহিন, জোহরুল ইসলাম,  শেখ তৈমুর আলম, ড. মতিউর রহমান, আবুল কালাম আজাদ, সানারুল ইসলাম বাহার, মুহাম্মদ আলী, সেলিম আল সাঈদ, সরদার মুক্তার আলী, ফারহানা শরমিন জেনী, ড. মঞ্জিলা শরীফ, রজব আলী, সুফিয়া ডেইজি, সোহেল রানা জীবন, তারেক আলী, মাহমুদ হোসেন, শেখ মুহাম্মদ আলমগীর, মামুন হোসাইন আলভী, নাজমুশ শাবাব, নয়ন শেখ, সামিন ইয়াসার মাহি, আহমাদ যুবায়ের, আবদুল আজিম, মাহমুদুর রহমান,

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ভূলুণ্ঠিত করার জন্য নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত স্বৈরাচার ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চলছে  এ অবস্থায় জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা