ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৬:৫২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৬:৫২:২৩ অপরাহ্ন
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, বাংলাদেশকে রক্ষার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজশাহী নগরীর নজরুল ভিলেজে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী সামাজিক বন বিভাগ এ মেলার আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমিত সম্পদের মধ্যেও বৃক্ষরোপণ কর্মসূচিকে বিশ্বদরবারে পরিচিত করেছিলেন। তিনি দাবি করেন, মক্কা শরীফের আরাফাত ময়দানে জিয়াউর রহমানের রোপণ করা নিমগাছগুলো আজও ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।

তিনি বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উদ্যোগে রাজশাহী তিনটি ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেছে। রাজশাহী আজ ‘বাংলাদেশের ক্লিন সিটি’ ও ‘বেস্ট গ্রিন সিটি’ হিসেবে পরিচিত। এই অর্জন ধরে রাখতে পরিকল্পিত বৃক্ষরোপণ ও নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মানুষ ও গাছ একে অপরের পরিপূরক উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর গাছ তা গ্রহণ করে অক্সিজেন সরবরাহ করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে সন্তানের মতো পরিচর্যা করে বড় করে তুলতে হবে।

অনুষ্ঠানে রাজশাহীর উন্নয়নে কয়েকটি পরিকল্পনার কথাও তুলে ধরেন ভূমিমন্ত্রী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে তথ্য মন্ত্রণালয়ের রেডিও ট্রান্সমিশন টাওয়ার সংলগ্ন ফাঁকা জায়গায় বৃক্ষ ও ফুলের বাগান গড়ে তোলার প্রস্তাব দেন। পাশাপাশি ঝিনাইদহের আদলে রাজশাহীতে বাণিজ্যিকভাবে ফুল চাষ ও বিদেশে রপ্তানির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

মন্ত্রী জানান, রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণ করে কার্গো বিমানের মাধ্যমে দুবাই ও সিঙ্গাপুরে ফল ও সবজি রপ্তানির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। এছাড়া নগরীর টিএনটি এলাকা ও শিমলা বাঁধসংলগ্ন খালি জায়গায় পরিকল্পিত বনায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম। স্বাগত বক্তব্য দেন রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণে অবদান রাখায় ৪০ জনকে ২০ হাজার ৫০০ টাকা করে আর্থিক সম্মাননা প্রদান করেন ভূমিমন্ত্রী।

এর আগে কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল ভিলেজে এসে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, আগামী ১৫ দিনব্যাপী এ মেলায় ৫২টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ প্রদর্শন ও বিক্রি করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা