ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৬:১৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৬:১৪:৪২ অপরাহ্ন
প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের আগ-চারান গ্রামে প্রবাসীদের সম্মিলিত অর্থায়নে বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উদ্যোগ গ্রামের নিরাপত্তা বৃদ্ধি, রাতের অন্ধকার দূরীকরণ এবং আধুনিক গ্রামীণ অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (২৪ জুলাই) আগ-চারান গ্রামের মোশারফ খান (টোটন)-এর দোকানের সামনে আয়োজিত অনুষ্ঠানের স্লোগান ছিল— "মাদকমুক্ত গ্রাম, সুন্দর আগামী"।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুল হাসান খান ফিরদৌস। সঞ্চালনা করেন নাজমুল হাসান খান। প্রধান অতিথি ছিলেন মনিরুল হাসান খান মুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোকডহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে সৈয়দ সাজ্জাদ হোসেন, হেলাল খান, ইলিয়াস হোসেন, সানোয়ার হোসেন খান পলাশ, বাইজিদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীদের এই উদ্যোগের ফলে গ্রামের রাস্তা-ঘাট আলোকিত হবে, মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রাম উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠান শেষে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে একজন অসচ্ছল ব্যক্তিকে বিনা সুদে ঋণ প্রদান করা হয়। ভবিষ্যতেও শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

স্থানীয় বাসিন্দারা প্রবাসীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামের উন্নয়ন ও সামাজিক কল্যাণে এমন উদ্যোগ অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক