ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

৫ খাবার খাওয়ার আগে ফ্রিজে রাখুন! তাতে ডায়াবিটিস থাকবে নিয়ন্ত্রণে

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:০৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:০৩:০১ অপরাহ্ন
৫ খাবার খাওয়ার আগে ফ্রিজে রাখুন! তাতে ডায়াবিটিস থাকবে নিয়ন্ত্রণে ফাইল ফটো
প্রতিদিন কখন, কোন খাবারটি কী ভাবে খাচ্ছেন, সেই সব কিছুর উপর নির্ভর করে রক্তে শর্করার মাত্রা কত দ্রুত বাড়ছে বা কমছে। কারণ, এক জন ডায়াবিটিসের রোগীর জন্য হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়া— উভয়ই ক্ষতিকর হতে পারে। এক পুষ্টিবিদ বলছেন, কয়েকটি খাবার খাওয়ার আগে যদি ফ্রিজে রাখা হয়, তবে তা ডায়াবিটিস রোগীদের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করবে। এমনকি, যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তাঁদের জন্যও উপায়টি কাজে লাগতে পারে।

কোন কোন খাবার খাওয়ার আগে ফ্রিজে রাখবেন?

১। রান্না করা ডাল: রাজমা, কাবলি ছোলা, এমনকি, অন্য ডালও রান্না করার পরে ফ্রিজে রাখলে তাতে অ্যামিলোজ় এবং রেজ়িস্ট্যান্স স্টার্চের মাত্রা বেড়ে যায় বলে জানাচ্ছেন শ্বেতা। এতে খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। হঠাৎ অনেকটা বেড়ে যায় না।

২। রান্না করা গাজর: গাজরও রান্না করার আগে ফ্রিজে রাখলে তার গুণ এবং উপকারিতা বেড়ে যায় বলে জানাচ্ছেন পুষ্টিবিদ। তিনি বলছেন, ‘‘এতে গাজরের ক্যারোটিনয়েড বৃদ্ধি পায়। যা গাজরকে ফাইবার সমৃদ্ধ খাবারের মতো উপকারী করে তোলে। ডায়াবিটিসের রোগীদের ক্ষেত্রে এটি পুষ্টি সংগ্রহ করতেও সাহায্য করে।’’

৩। বাঁধাকপির তরকারি: বাঁধাকপির তরকারি রান্না করার পরে ফ্রিজে রাখলে তাতে গ্লুকোসিনোলেট নিয়ন্ত্রিত হয়। পুষ্টিবিদ বলছেন, ‘‘এতে লিভার দূষণমুক্ত থাকে। অন্ত্রের স্বাস্থ্যও ভাল থাকে। দু’টিই ডায়াবিটিসের রোগীদের জন্য গুরুত্বপূর্ণ।’’ এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে।

৪। ভাত: ভাত ফ্রিজে রাখলে তাতে শর্করার মাত্রা কমে ফাইবারের মাত্রা বেড়ে যায়। তাই ভাতের শর্করা নিয়ে যাঁরা চিন্তিত, তাঁরা ভাত ফ্রিজে রেখে পরে গরম করে খেলে সিম্পল কার্বোহাইড্রেট শরীরে বেশি যাবে না। বদলে ভাতে তৈরি হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যা ডায়াবিটিস নিয়ন্ত্রণে এবং ওজন নিয়ন্ত্রণে জরুরি।

৫। সেদ্ধ মটরশুঁটি: কড়াইশুঁটি বা মটরশুঁটি বেশি খেতে ডায়াবিটিসের রোগীদের বারণ করা হয়। কিন্তু যদি মটরশুঁটি ফ্রিজে রাখা হয়, তবে তাতে থাকা শর্করার মাত্রা কমে। ফাইবার এবং প্রোটিনের মাত্রা বাড়ে বলে জানাচ্ছেন পুষ্টিবিদ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের