ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান এশিয়া থেকে শেষ বিমানবাহী রণতরী সরাচ্ছে পেন্টাগন হরমুজ প্রণালি ইরানেরই ছিল, আছে এবং থাকবে—ট্রাম্পের দাবিতে তেহরানের কঠোর জবাব সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা চুমুকাণ্ডে বিব্রত ‘গরম মসলা’ অভিনেত্রী, বললেন ‘ভুল কিছু করিনি’ রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় বাবা, ফটকে লুটিয়ে পড়ে মৃত্যু বাঁচতে চান সাংবাদিক শফি আলম সাপের কামড়ে মারা যাওয়া নারীকে ‘জীবিত’ করতে কবরস্থানে ওঝার ঝাড়ফুঁক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-২৫ নওগাঁয় খাল খননে ১ কোটি ৩৯ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের

এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায়

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৭:২৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৭:২৯:১৮ অপরাহ্ন
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় ছবি: সংগৃহীত
স্ত্রীকে এক তালাক বা দুই তালাক দেওয়ার পর ইদ্দত শেষ হওয়ার আগে অর্থাৎ তিন মাসিক পর্যন্ত সময় অতিক্রান্ত হওয়ার আগে স্বামীর সুযোগ থাকে নতুন বিয়ে ছাড়াই স্ত্রীকে বিয়েতে ফিরিয়ে নেওয়ার। এটাকে শরিয়তের পরিভাষায় রাজআত বলা হয়।

আল্লাহ তাআলা বলেন, আর তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত অপেক্ষায় থাকবে এবং তাদের জন্য হালাল হবে না যে, আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন, তা তারা গোপন করবে, যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে। আর এর মধ্যে তাদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে অধিক হকদার, যদি তারা সংশোধন চায়। (সুরা বাকারা: ২২৮)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের ইদ্দত পূরণের কাল আসন্ন হলে তোমরা হয় যথাবিধি তাদেরকে রেখে দিবে, না হয় তাদেরকে যথাবিধি পরিত্যাগ করবে এবং তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায় পরায়ণ লোককে সাক্ষী রাখবে; তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিও। (সুরা তালাক: ২)

রাজআত দুইভাবে হতে পারে:
১. কথার মাধ্যমে ইদ্দতের ভেতর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো। যেমন সরাসরি অথবা ফোনে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে এ কথা বলা যে, তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। এ কথার মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক পুনঃবহাল হয়ে যাবে।
২. কর্মের মাধ্যমে ইদ্দতের ভেতর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো। অর্থাৎ স্ত্রীর সঙ্গে এমন কোনো আচরণ করা যা একজন স্বামী একজন স্ত্রীর সঙ্গেই করতে পারে। যেমন স্ত্রীকে চুমু দেওয়া অথবা তার সঙ্গে সহবাস করা ইত্যাদি। এ ধরনের কাজ করলেও তাদের বৈবাহিক সম্পর্ক পুনঃবহাল হয়ে যাবে।
এই দুই পদ্ধতির যে কোনো পদ্ধতিতে রাজআত করলেই স্বামী-স্ত্রীর সম্পর্ক পুনঃবহাল হয়ে যাবে। রাজআতের জন্য দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারীকে সাক্ষী হিসেবে রাখা উত্তম হলেও জরুরি নয়।

রাজআতের সুযোগ থাকে স্ত্রীর ইদ্দত শেষ হওয়ার আগ পর্যন্ত যেমন ওপরেও বলেছি। ইদ্দত শেষ হয়ে গেলে অর্থাৎ তালাকের পর স্ত্রীর তিন হায়েজ অতিক্রান্ত হয়ে গেলে স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। স্ত্রী তখন অন্য যে কাউকে বিয়ে করে নেওয়ার স্বাধীনতা পায়, নিজের বাসস্থানে চলে যেতে পারে, তখন আর আগের স্বামীর জন্য রাজআতের সুযোগ থাকে না।

ইদ্দত শেষ হয়ে যাওয়ার পর স্বামী যদি তাকে আবার স্ত্রী হিসেবে চায়, তাহলে নতুন করে বিয়ের প্রস্তাব দিতে হবে, স্ত্রী বিয়েতে সম্মত হলে নতুন মোহর নির্ধারণ করে দুইজন সাক্ষী রেখে নতুন করে বিয়ে করতে হবে।

আর তিন তালাক দিয়ে ফেললে স্ত্রীকে ইদ্দতের মধ্যে বা ইদ্দতের পরে রাজআত বা স্বাভাবিকভাবে নতুন করে বিয়ে করার আর সুযোগ থাকে না। আল্লাহ তাআলা বলেন, তালাক দুইবার; তারপর স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সুন্দরভাবে ছেড়ে দেবে। (সুরা বাকারা: ২২৯) পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি সে তাকে আবার তালাক দেয়, তাহলে সে তার জন্য আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী গ্রহণ না করে। তারপর ওই স্বামী যদি তাকে তালাক দেয়, তবে উভয়ের পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই, যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে। (সুরা বাকারা: ২৩০)

অর্থাৎ তিন তালাক দিয়ে ফেললে স্ত্রী ওই স্বামীর বিবাহবন্ধন থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যায়। নতুনভাবে বিয়েও নিষিদ্ধ হয়ে যায়। যদি কখনও ওই নারী অন্য কাউকে বিয়ে করে এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে তার নতুন স্বামীর মৃত্যু হয় বা তাদের বিয়ে বিচ্ছেদ হয়, তাহলে নারীর সম্মতিক্রমে নতুন মোহর ও আকদে পুরনো স্বামীর সাথে আবার তার বিয়ে হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী