ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৭:২৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৭:২৫:২০ অপরাহ্ন
মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ছবি: সংগৃহীত
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’-এর প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল ও চরম অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত বা বরখাস্ত করার দাবিতে মোদী সরকারকে ‘২৪ ঘণ্টা’র কড়া আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সিজেপির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ে দাবি না মানলে দেশজুড়ে আগামী দিনে গত ২০ জুলাইয়ের চেয়েও বিশাল ও তীব্রতর রাজপথ স্তব্ধকারী আন্দোলনের হুঙ্কার দিয়েছে দলটি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া-তে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় পর্বের প্রায় দুই ঘণ্টাব্যাপী হাই-ভোল্টেজ বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে এই চূড়ান্ত বার্তা দেওয়া হয়।

বৈঠকে মোদী সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন সিজেপির পক্ষে ছিলেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

শিক্ষার্থীদের ৩টি অলঙ্ঘনীয় দাবি ও ১ দিন সময় চাইলো সরকার

বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানান, তারা কেন্দ্র সরকারের সামনে লিখিতভাবে ৩টি অলঙ্ঘনীয় প্রাথমিক দাবি ও শিক্ষা ব্যবস্থা স্থায়ী সংস্কারে ৫ দফার একটি এজেন্ডা পেশ করেছেন। প্রধান ৩টি দাবি হলো:

১. কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তকরণ।
২.নিট-ইউজি পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া।
৩.আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর ও আইনি মামলা অবিলম্বে প্রত্যাহার করা এবং ভবিষ্যতে কারো বিরুদ্ধে নতুন মামলা না দেওয়ার সরকারি নিশ্চয়তা।

সিজেপি প্রতিনিধিরা জানান, আলোচনার সময় মোদী সরকার ২য় ও ৩য় দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি ব্যক্ত করেছে। কিন্তু আন্দোলনের মূল দাবি- ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে কেন্দ্র শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। এই আলোচনার ফলো-আপ হিসেবে শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে উভয় পক্ষের মধ্যে পুনরায় বৈঠক নির্ধারিত হয়েছে।

তবে সিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, শিক্ষামন্ত্রীর বিদায় ছাড়া ৫ দফা স্থায়ী শিক্ষা সংস্কার নিয়ে পরবর্তী কোনো আলোচনা সম্ভব নয়। সূত্র: দ্য হিন্দু

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক