ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৭:২০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৭:২০:৪০ অপরাহ্ন
আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী ছবি: সংগৃহীত
বিশ্বকাপে টানা দুটি শিরোপা জেতার মিশনে ছিল আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এরপরই জাতীয় দলের আবেগ নিয়ে নানান ধরনের বিতর্কিত মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া বিদ্বেষ ছড়িয়ে নানা ভুয়া খবরও ছড়ানো হচ্ছে। এসব দেখে ক্ষোভে ফুসছেন মেসির স্ত্রীর আন্তোনিও রোকুজ্জো। 

সম্প্রতি আর্জেন্টিনায় জীবনযাপনের আবেগ নিয়ে একটি শক্তিশালী বার্তা দিয়েছিলেন সাংবাদিক কনি আনসালদি। তার সেই পোস্ট শেয়ার করেছেন তিনি। 

রোকুজ্জো পোস্টে লিখেছেন, আর্জেন্টিনা পরিবারের মতো: আমাদের নিজেদের মধ্যে একে অপরকে গালিগালাজ দিতেই পারি। কিন্তু বাইরের কেউ যদি এসে আমাদের নিয়ে কিছু বলে, আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব।

এর আগে গত সোমবার মেসির প্রতি ভালোবাসা জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন রোকুজ্জো, তুমি সবসময় সেরা থাকবে। শুধু তোমার প্রতিভার কারণে নয়, কারণ তুমি তোমার সত্তা থেকে বেরিয়ে আসনি। কারণ যাই ঘটুক না কেন হাল ছাড়নি। শেষ পর্যন্ত লড়াই করেছ এবং শেষ সেকেন্ড পর্যন্ত সর্বস্ব দিয়েছ। সেই শক্তি, সেই মানসিকতা এবং বাবরবার উঠে দাঁড়ানোর মনোবল তোমাকে অনন্য করে তুলেছে।’

তিনি বলেছিলেন, সাফল্য আসে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও নিষ্ঠার মাধ্যমে, প্রতিদিন এটা তুমি আমাদের শিখিয়েছ। এজন্য ধন্যবাদ। আমাদের সন্তানদের জন্য তুমি সেরা দৃষ্টান্ত এবং লাখো মানুষের অনুপ্রেরণা। তোমার প্রতি আমার শ্রদ্ধা ভাষায় প্রকাশ করা যাবে না। এই জীবনে তোমার পাশে চলতে পেরে গর্বিত আমি। তোমাকে অনেক ভালোবাসি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়