ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন নাটোরে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত বৈশাখী সাজে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি: জয়া আহসান মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মর্যাদা রক্ষা করে চলা অন্যতম সাহসী নায়িকা রাধিকা রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি কী কী আমলের মাধ্যমে রিজিক বাড়ে দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত, বৈশাখী শোভাযাত্রা ও পান্তা উৎসব কেশরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন ইউএনও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২ সবুজ-সাদা বাহারি ঠান্ডা খাবারে ভাল থাকবে লিভার, বাড়বে ত্বকের উজ্জ্বলতা

৫১-তে কী এমন করলেন! নেটপাড়ায় সমালোচনা ঊর্মিলাকে নিয়ে

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৯:৫৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৯:৫৯:৫৫ অপরাহ্ন
৫১-তে কী এমন করলেন! নেটপাড়ায় সমালোচনা ঊর্মিলাকে নিয়ে ছবি: সংগৃহীত
তন্‌হা তন্‌হা ইন্‌হা পে জিনা..’ সাগরতটে পায়ে পায়ে ছুটছেন স্বল্পবসনা সুন্দরী। নব্বইয়ের দশকে এই জনপ্রিয় গানে বুঁদ হননি, এমন বলিউডপ্রেমী পাওয়া ভার। ‘রঙ্গিলা গার্ল’-এর প্রেমে তখন হাবুডুবু খেত একটা গোটা প্রজন্ম। সে দিনের তন্বী ঊর্মিলা মাতণ্ডকরের বয়স বেড়েছে। সিনেমার কাজ প্রায় নেই বললেই চলে। রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় আজকাল। সদ্য স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। সম্প্রতি ঊর্মিলার ছবি দেখে ধেয়ে এল কটাক্ষ।

ঊর্মিলা সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর ঠোঁট আগের তুলনায় ফুলেছে। গাল ভেঙেছে, ওজনও বেশ কিছুটা কমেছে। অভিনেত্রীর ছবি দেখে অনেকেরই ধারণা, তিনি হয় বয়স ধরে রাখতে ‘ফিলার’ ব্যবহার করছেন, নয়তো অজ়েম্পিক ব্যবহার করেছেন। এটা এক ধরনের ইঞ্জেকশন, যা ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে ও টানটান রাখতে সাহায্য করে। কেউ লিখেছেন, ‘এ বাবা, মুখে এ কী করলেন’, কেউ লিখেছেন, ‘পুরনো স্নিগ্ধতা নষ্ট করে ফেলেছেন!’

‘মাসুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম বলিউডে পা। লাস্যময়ী ঊর্মিলাকে জহুরির চোখে চিনেছিলেন রামগোপাল বর্মা। আমির খান, জ্যাকি শ্রফের সঙ্গে ‘রঙ্গিলা’ তাঁকে আর ফিরে তাকাতে দেয়নি। ‘জুদাই’, ‘সত্য’, ‘কৌন’, ‘পিঞ্জর’, ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’— একের পর এক হিট ছবিতে লাস্যের পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছিলেন তৎকালীন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। ২০১৪ সালের পরে বলিউড থেকে অদৃশ্যই হয়ে যান অভিনেত্রী। পরে যোগ দেন রাজনীতিতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন

রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন