ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৬:৫৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৬:৫৪:০৫ অপরাহ্ন
পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল এলাকায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সংঘর্ষে অন্তত চার ফিলিস্তিনি ও এক ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসের দক্ষিণ-পশ্চিমের তাল শহরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে চার ফিলিস্তিনি নিহত হন এবং আরও চারজন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
 
এদিকে ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, হাভাত গিলাদ বসতির কাছে সংঘর্ষে এক ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত দুই ব্যক্তিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।
 
ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, নিহত চার ফিলিস্তিনি ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন।
 
ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনী নাবলুস শহর ও তাল এলাকার ওপর সাময়িক অবরোধ আরোপ করেছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে।
 
পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
 
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘সন্ত্রাসী এবং তাদের পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। জুদিয়া ও সামারিয়ায়  সন্ত্রাসবাদকে আবারও শেকড় গাড়তে দেয়া হবে না।
 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হয়েছেন। তথ্যসূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ