ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

পরমাণু বোমা বহনে সক্ষম এক ডজন যুদ্ধবিমান কিনছে ব্রিটেন!

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৯:৫৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৯:৫৩:৪৪ অপরাহ্ন
পরমাণু বোমা বহনে সক্ষম এক ডজন যুদ্ধবিমান কিনছে ব্রিটেন! ছবি: সংগৃহীত
পরমাণু বোমা বহনে সক্ষম যুদ্ধবিমান কিনছে ব্রিটেন! বুধবার এমনটাই ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। নেদারল্যান্ড্‌সের দ্য হেগ শহরে সামরিক জোট ‘নেটো’র সম্মেলনে এ কথা জানান তিনি। বর্তমানে বিশ্বে পরমাণু বোমার হুমকি যে ভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই কারণেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী।

স্টার্মার জানান, আমেরিকার তৈরি অন্তত ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কিনছেন তাঁরা। বস্তুত, এই যুদ্ধবিমানগুলি বর্তমানে প্রচলিত অস্ত্র যেমন বহন করতে পারে, তেমনই আমেরিকায় তৈরি পরমাণু বোমা বহনেও সক্ষম। নেটো সম্মেলনে স্টার্মার বলেন, “এই চরম অনিশ্চয়তার যুগে আমরা শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে আর হালকা ভাবে নিতে পারি না। তাই আমাদের সরকার ব্রিটেনের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগ করছে। আমাদের সামরিক বাহিনী যাতে নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম পায়, তা নিশ্চিত করছে আমার সরকার।”

ব্রিটেনের বায়ুসেনা রয়্যাল এয়ার ফোর্সে এই এফ-৩৫ যুদ্ধবিমানগুলি একটি নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন স্টার্মার। তাঁর মতে, এগুলির মাধ্যমে ব্রিটেন এবং ব্রিটেনের বন্ধুরাষ্ট্রগুলির প্রতি যে কোনও ধরনের হুমকি প্রতিহত করা যাবে। বস্তুত, সামরিক জোট ‘নেটো’র তিন সদস্যরাষ্ট্রই পারমাণবিক শক্তিধর— আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স। তবে সামরিক জোটের পারমাণবিক কর্মসূচিতে সাতটি দেশ জড়িত রয়েছে। তিন পরমাণু শক্তিধর রাষ্ট্র বাদে বাকি চারটি দেশ পরমাণু বোমা বহনে সক্ষম বিমান দিয়ে সাহায্য করে।

সংবাদ সংস্থা ‘এপি’র প্রতিবেদন অনুসারে, ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পরে ১৯৯০-এর দশক থেকে আকাশপথে হামলা করার মতো পারমাণবিক অস্ত্র তৈরি ধীরে ধীরে বন্ধ করে দেয় ব্রিটেন। এখন ব্রিটেনের কাছে যে পারমাণবিক অস্ত্রগুলি রয়েছে, তা মূলত ডুবোজাহাজে ব্যবহার করার ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনের কাছে নিজস্ব এমন কোনও পরমাণু বোমা নেই যা যুদ্ধবিমানে ব্যবহার করা যেতে পারে। নেটোর পারমাণবিক কর্মকাণ্ডে জড়িত অন্য রাষ্ট্রগুলিতে আমেরিকার তৈরি পরমাণবিক অস্ত্র রয়েছে। তবে সেগুলির নিয়ন্ত্রণ পুরোপুরি আমেরিকার হাতেই থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১