ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৬:৩২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৬:৩২:৪০ অপরাহ্ন
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ
রাজশাহীর তানোর উপজেলায় টানা বৃষ্টি ও পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার নিম্নাঞ্চলের সবজিখেত প্লাবিত হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে। এতে গত এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। হঠাৎ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

শুক্রবার (২৪ জুলাই) তানোর পৌরসভার গোল্লাপাড়া ও কালীগঞ্জ হাট ঘুরে দেখা যায়, ৬০ টাকার নিচে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হওয়া বিভিন্ন সবজি বর্তমানে ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকটি সবজির দাম কেজিপ্রতি ১৪০ টাকায় পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তানোর উপজেলায় সবজির উৎপাদন তুলনামূলক কম হওয়ায় চাহিদার বড় একটি অংশ পার্শ্ববর্তী মোহনপুর উপজেলা থেকে সরবরাহ করা হয়। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে মোহনপুর উপজেলার নিম্নাঞ্চলের অনেক সবজিখেত পানিতে তলিয়ে যায়। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে দাম বেড়ে যায়। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

গোল্লাপাড়া হাটে বাজার করতে আসা হৃদয় নামে এক ক্রেতা বলেন, গত সপ্তাহে যে সবজি ২০ টাকায় কিনেছি, এখন সেটির দাম ৫০ টাকা। কোনো কোনো সবজি ১৪০ টাকা কেজি। সাধারণ মানুষের পক্ষে এভাবে বাজার করা কঠিন হয়ে পড়েছে।

আরেক ক্রেতা আব্দুল হাকিম বলেন, এক হাজার টাকা নিয়ে বাজারে এসেও কয়েক ধরনের সবজি ও প্রয়োজনীয় মসলা কিনতেই টাকা শেষ হয়ে যাচ্ছে। সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, গাজর, টমেটো, শসা ও বেগুন ১৪০ টাকা কেজি, ফুলকপি ১০০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স, কচু ও কাকরোল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ও পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, কাঁচা মরিচ ৩০০ টাকা, পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা এবং হিমাগারের আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজির আমদানি কমেছে। ফলে পাইকারি বাজারেই দাম বেড়েছে। সে কারণে খুচরা বাজারেও বাড়তি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

স্থানীয়দের ভাষ্য, তানোর উপজেলার অধিকাংশ মানুষের প্রধান আয়ের উৎস ধান ও আলু। তবে ধান ও আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকেরা আগে থেকেই আর্থিক চাপে রয়েছেন। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় সবজির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে সবজির দামও ধীরে ধীরে কমে আসবে। তবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকির প্রয়োজন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক