ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৬:২৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৬:২৮:৫৯ অপরাহ্ন
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছবি: সংগৃহীত
পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার বরাবর লেখা তার পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছেছে। বঙ্গভবনের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 

পদত্যাগপত্রে নিজ স্বাস্থ্যের অবনতির বিস্তারিত বিবরণ দিয়ে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। আগে তার হৃদ্‌যন্ত্রে বাইপাস সার্জারি সম্পন্ন হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, সম্প্রতি চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের একটি জটিল রোগ শনাক্ত হয়েছে। এর ফলে তিনি মাঝেমধ্যেই কিছু সময়ের জন্য সচেতনতা বা জ্ঞান হারিয়ে ফেলেন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, এসব জটিল ব্যাধির প্রাদুর্ভাব এবং শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে দেশের রাষ্ট্রপ্রধানের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ জন্য তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। এই উদ্ভূত পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

রাষ্ট্রপতির পদত্যাগপত্র প্রাপ্তির পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও সার্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বিকেল ৫টার পর সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের চতুর্থ ভাগের ১ম পরিচ্ছেদের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি ও অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক গেলেও দেশের পরিবর্তিত পরিস্থিতির মুখে নির্ধারিত সময়ের দুদিন আগেই আজ দুপুরে ঢাকায় ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকারের দেশে ফেরার পরপরই পদত্যাগের আনুষঙ্গিক সাংবিধানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
 
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে গত কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে জোর তৎপরতা ও নানা আলোচনা চলছিল। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি তার পদত্যাগের প্রস্তুতির কথা জানান বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। সাংবিধানিকভাবে তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত বিস্তৃত হলেও মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই দায়িত্ব ছাড়তে হলো তাকে। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতির পদে তার অবস্থান নিয়ে নানা বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার রদবদলের পর সেই আলোচনা আরও ত্বরান্বিত হয়, যা শেষ পর্যন্ত তার পদত্যাগের মধ্যদিয়েই চূড়ান্ত রূপ পেল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ