ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৬:২০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৬:২০:৩৫ অপরাহ্ন
সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা  দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট
নাটোরের সিংড়ায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-কে উষ্ণ সংবর্ধনা দিয়েছে সিংড়া কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট।

​শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠান চত্বরে এক বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি-কে বর্ণিল ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম,  উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার প্রমূখ।

​সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ​"সিংড়ার শিক্ষা ও কৃষি খাতের সার্বিক উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এই অঞ্চলের দক্ষ কৃষি উদ্যোক্তা ও কারিগরি জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিংড়াকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।"

​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা