ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:৪০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:৪০:৩৩ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ
রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে একটি নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার লটাবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত দিয়ে মাদক পাচারের উদ্দেশ্যে একটি নৌকায় বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ বহন করা হচ্ছিল।

অভিযান চলাকালে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নৌকাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ৪২২ বোতল ভারতীয় Escuf সিরাপ জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত সিরাপ ও নৌকাটি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করার জন্য কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য প্রযোজ্য আইনে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক