ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৫:৪৬ অপরাহ্ন
আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবার মান বৃদ্ধি লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় দ্রুত মামলা নিষ্পত্তি, মামলার গুণগত ও মানসম্মত তদন্ত নিশ্চিতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদার, রাত্রিকালীন টহল বৃদ্ধি, মেডিকেল সার্টিফিকেট ও পোস্টমর্টেম রিপোর্ট দ্রুত প্রাপ্তি, জনগণকে হয়রানিমুক্ত ও ভোগান্তিমুক্ত পুলিশি সেবা প্রদান এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নসহ আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় আরএমপির সকল উপ-পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জ (ওসি), বিশেষ পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌ পুলিশ, রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, দিনের আলো হিজড়া সংগঠন রাজশাহীর সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার