বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইর বাধ্যতামূলক গুণগত মানসনদ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করায় রাজশাহী মহানগরীর একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন শামিম সুইটসে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইর বাধ্যতামূলক গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। এছাড়া বিক্রির জন্য প্রদর্শিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ ভোক্তা-স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল পাওয়া যায়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :