ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৭:১৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৭:১৫:৫২ অপরাহ্ন
রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬
রাজশাহী রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে জেলা পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে দেড় কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিলের বিকল্প মাদক সিরাপ ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় ৭ জন এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯ জনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন, ১৮ লিটার দেশীয় মদ, ১০০ বোতল ইসকাফ সিরাপ, ৬০৮টি ইয়াবা ট্যাবলেট এবং ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এ সময় মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৯ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে অভিযানের দ্বিতীয় দিনে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। বিশেষ অভিযান চলাকালে অবৈধ অস্ত্র, বিস্ফোরক, চোরাচালান পণ্য, মাদক উদ্ধার এবং মুলতুবি গ্রেফতারি পরোয়ানা কার্যকরের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক