ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৬:৫২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৬:৫২:৪৮ অপরাহ্ন
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। সিমেন্টবাহী ট্রাক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের একটি গাড়ির সংঘর্ষের কারণে এই দুর্ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনাকবলিত গাড়ির দুটির মাঝখানে পড়ে মোটরসাইকেলের আরোহী যুবদল নেতা সালাউদ্দিন নিহত হন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্ববায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, সালাউদ্দিন দুপুরে মোটরসাইকেল করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। তিনি আবুতোরাব বাজারে পাশে মসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী সিমিন্টবাহী একটি ট্রাক ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি ডাবল কেভিন পিকআপের মাঝামাঝিত নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে যুবদল নেতা সালাউদ্দিন নিহত হন।

মিরসরাই থানা যুবদলের সমন্বয়ের দয়িত্বে থাকা এসএম সুমন বলেন, দুর্ঘটনায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আমরা দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। দুর্ঘটনার পর দুটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক