ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

মেয়ে নাইসার প্রশংসায় পঞ্চমুখ কাজল

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৮:৩২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৮:৩২:৫০ অপরাহ্ন
মেয়ে নাইসার প্রশংসায় পঞ্চমুখ কাজল ছবি: সংগৃহীত
তারকা সন্তান, ছবির জগতে তাদের এন্ট্রি হোক অথবা না হোক, তাঁদের নিয়ে চর্চা হয় অফুরন্ত। কোথায় কোন পার্টিতে তারা কখন যাচ্ছেন, কোন মন্দিরে পুজো দিচ্ছেন, কোন বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন, সবকিছুই হয়ে যায় খবর। তবে এই ভালো দিকের পাশাপাশি যে খারাপ দিকটি রয়েছে সেটি হল, সামান্য বেচাল দেখলেই তারকা সন্তানদের নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।

তেমনি একজন তারকা সন্তান হলেন কাজলের মেয়ে নাইসা দেবগন। গায়ের রঙ নিয়ে হোক অথবা মধ্যরাতে পার্টি করে ফেরা হোক, অজয়ের মেয়েকে নিয়ে চর্চা চলতে থাকে মাঝেমধ্যেই। যদিও সেই বিষয় নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ এই তারকা সন্তান, আর এই গুণকেই হাইলাইট করলেন কাজল।

সম্প্রতি জুমের সঙ্গে একটি সাক্ষাৎকারে কাজল মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘আমি যখন ওকে দেখি তখন মনে হয়, এমন মেয়েই সকলে চায়। আমার মেয়ের মধ্যে সবথেকে আশ্চর্যজনক গুণ হল, ও সহজে রেগে যায় না বা কোনও বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানায় না চট করে।’

মেয়ের প্রশংসায় কাজল আরও বলেন, ‘সকলে ভালো আচরণ আশা করেন আমাদের থেকে, আর সেটা আমার মেয়ে খুব ভালো করেই জানে। কখনও ওর দিকে খারাপ মন্তব্য ধেয়ে এলেও ও কিছু বলে না। হাসিমুখে পুরোটা হ্যান্ডেল করে ও। ওর এই দক্ষতার জন্য আমি সত্যিই ভীষণ গর্ববোধ করি।’

আগামী ২৭ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পৌরাণিক ভৌতিক ছবি ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কাজল। ছবিতে কাজল ছাড়াও অভিনয় করছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিং, জিতিন গুলাটি, খেরিন শর্মা, সূর্যশিখা দাস, ইয়ানিয়া ভরদ্বাজ এবং রূপকথা চক্রবর্তী।

‘মা’ ছবির পর কাজলকে দেখতে পাওয়া যাবে চরণ তেজ উৎপলপতি পরিচালিত মহারাগ্নি ছবিতে। কাজল ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নাসিরউদ্দিন শাহ, প্রভু দেবা, যিশু সেনগুপ্ত, আদিত্য শীল এবং প্রমোদ পাঠক।

‘মহারাগ্নি’ ও ‘মা’ ছাড়া কাজল করণ জোহরের প্রযোজনায় ‘সরজমিন’ নামক একটি ছবিতে অভিনয় করবেন, যেখানে কাজলের সঙ্গে অভিনয় করবেন পৃথ্বীরাজ সুকুমারণ, ইব্রাহিম আলি খান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ