ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ রাণীশংকৈলে রাতের আঁধারে কিশোরী অপহরণ, মামলা নেয়নি ওসি: এসপির দ্বারস্থ ভুক্তভোগী পরিবার গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড

মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৫:১৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৫:১৬:৫৩ অপরাহ্ন
মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের
কর্মক্ষেত্রে স্বচ্ছতা রক্ষা, অতীত ভুলত্রুটি থেকে শিক্ষা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে জনগণের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বৃহস্পতিবার ২৩শে জুলাই দুপুরে রাজশাহীর  মোহনপুর উপজেলায় সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় এ কথা বলেন এমপি। এমপি বলেন, কর্মক্ষেত্রে অবস্থানরত প্রত্যেকের মূল উদ্দেশ্য পরিবার ও সমাজকে ভালোভাবে দেখভাল করা। কিন্তু সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায় তরুণ সমাজ ও সন্তানরা সমাজের ভুলত্রুটিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

জুলাই আন্দোলনে প্রায় তিন থেকে চারশত তরুণ ও শিক্ষার্থীর প্রাণহানি দিয়েছে। 

কিন্তু একে সমাজের বড় ধরনের ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়ে এমপি বলেন, “ফলাফল হিসেবে আমরা শূন্যের জায়গায় দাঁড়িয়ে আছি। কার কোথায় দুর্বলতা ছিল তা খতিয়ে দেখতে হবে। সমাজ আজ বিভ্রান্ত ও মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে অন্যতম প্রধান বিষয় হিসেবে গ্রহণ করতে হবে।”

নিজের অবস্থান পরিষ্কার করে এমপি বলেন, “কে কী প্রচার করল তাতে আমার কিছু যায়-আসে না। আমি কেবল আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে চাই। জনগণ যদি আমাকে পছন্দ করে তবে ভবিষ্যতে ভোট দেবে, না হয় দেবে না। কিন্তু দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখা হবে না।”

এমপি আরোও বলেন আইন অমান্যকারী বা অপরাধীদের ক্ষেত্রে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন যে, কোনো অপরাধে উচ্চ মহলের কোনো ধরনের অনুকম্পা বা সহযোগিতা পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, “কারো কোনো অপকর্মের সাথে সম্পৃক্ততা থাকলে সাংবাদিকরা তা প্রকাশ করে দিন। দেশের প্রধানমন্ত্রীও স্বচ্ছতা নিশ্চিত করতে চান।”

জনগণের ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তিনি  বলেন, “জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনপ্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সাথে থেকে তাদের ন্যূনতম সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করা।”

সংসদ সদস্য তাঁর বক্তব্যে খেলাধুলা, মাদক, ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড, ভেজাল শিশু খাদ্য, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, বেআইনিভাবে পুকুর খনন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রতি নির্দেশনা প্রদান করেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় আরোও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আকতার হোসেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা মোঃ রকিব হাসান, পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, মোহনপুর ট্রাফিক বিভাগ টিআই রবিউল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব অফিসার রফিকুল ইসলাম, আইসিটি 
অফিসার শাহাদত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, রাজশাহী পল্লীবিদ্যুত সাব যোনাল অফিস মোহনপুর ডিজিএম মেহেদি হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুন নেসা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, সমবায় কর্মকর্তা আনিসা দেলোয়ারা আনজু, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, মেজর আলী বিশ্বাস, আব্দুর রশিদ, গ্রাম আদালত প্রতিনিধি মুক্তি বেগম, তথ্য আপা রুপালি খাতুন,মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, মোহনপুর তামিরুলমিল্লাত দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা