ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর...

মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১০:৫২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১০:৫২:৩৭ অপরাহ্ন
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করেছে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রাজপাড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আইডি বাগানপাড়া এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। অভিযানের সময় ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে একজনকে সাত দিন, একজনকে এক দিন, চারজনকে পাঁচ দিন এবং বাকি পাঁচজনকে তিন দিন করে কারাদণ্ড দেন। এছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৃথক অভিযানে গুড়িপাড়া লেকপাড় এলাকা থেকে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় আরও দুইজনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫), ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার