ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

লোকে ‘সেক্স সিম্বল’ বলে, এই দান কামদেবের!: এষা গুপ্ত

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৮:২৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৮:২৯:২৯ অপরাহ্ন
লোকে ‘সেক্স সিম্বল’ বলে, এই দান কামদেবের!: এষা গুপ্ত ছবি: সংগৃহীত
বলিউডে যৌনতার প্রতীক এষা গুপ্ত। এমন মন্তব্য নিজেও বার বার শুনেছেন অভিনেত্রী। ‘জন্নত ২’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন এষা। প্রথম ছবিতেই ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য। তার পরে একাধিক বার সাহসী রূপে ধরা দিয়েছেন তিনি। তাই পেয়েছেন ‘সেক্স সিম্বল’ তকমা। তবে এই তকমাকে কামদেবের দান বলে মনে করেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে খোলামেলা আলোচনা করেন এষা। তিনি বলেন, “অভিনয়জীবনের শুরুর দিকে আমি নিজেকে নিয়ে কোনও গতে বাঁধা ধারণা তৈরি করতে চাইনি। সেটা লোকজনই করেছে।” দর্শকের জন্যই কি তিনি ‘সেক্স সিম্বল’ বা যৌনতার প্রতীক হয়ে উঠেছেন? উত্তরে এষার সপাটে জবাব, “যৌনতার প্রতীক আবার কী! যৌনতার প্রতীক হল কামসূত্র। এষা নয়!”

তবে এই তকমা নিয়ে খুব একটা আক্ষেপ নেই এষা গুপ্তের। তিনি সাক্ষাৎকারে বলেন, “আপনি যদি বলেন, এষা যৌনতার প্রতীক তা হলে বলতে হবে এটা ঈশ্বরের দান। এটা কামদেবের দান। ‘সেক্স সিম্বল’ কোনও ভাল তকমা হতে পারে না। আবার খারাপও না।”

তবে এই তকমার জন্য একটা সময়ে আত্মবিশ্বাসও কমে গিয়েছে বলে জানান এষা। তাই অভিনেত্রী বলেন, “আপনারাই আমাকে ভাবতে বাধ্য করেছেন, পাশের বাড়ির মেয়ের মতো দেখতে হওয়া উচিত। লোকজনই আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমি যেমন দেখতে, সেটাকে সৌন্দর্য বলে না।” কিন্তু ক্রমশ লোকজনের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এষা। অভিনেত্রীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আশ্রম’।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক