ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৮:১৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৮:১৮:১১ অপরাহ্ন
রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২
রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে ৭ দিনব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
 
মঙ্গলবার (২১ জুলাই) শুরু হওয়া এ অভিযানের প্রথম দিনেই অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের তত্ত্বাবধানে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

প্রথম দিনের অভিযানে গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অংশ নেয়| অভিযানে অবৈধ অস্ত্র, বিস্ফোরক, চোরাচালান পণ্য, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে অভিযান চালানো হয়। এ সময় ২ দশমিক ৫ লিটার দেশীয় মদ, ১১০টি ইয়াবা ট্যাবলেট ও ১৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদক-সংশ্লিষ্ট ঘটনায় ৫ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে প্রথম দিনের অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে| বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি