ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৮:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৮:১৪:৫৯ অপরাহ্ন
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইনসহ মোঃ ইকবাল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী মডেল থানার দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়| জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল সারইল এলাকায় অবস্থান নেয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী কর্ণফুলি (মহানন্দা স্পেশাল) বাসে তল্লাশি চালানো হয়। বাসের পেছনের সারির মাঝের সিটে বসে থাকা যাত্রী ইকবাল হাসানের সঙ্গে থাকা একটি অ্যাশ রঙের স্কুলব্যাগ থেকে কাপড়ে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ দশমিক ৫ কেজি বাদামি রঙের গুঁড়া হেরোইন পাওয়া যায়।

গ্রেফতার ইকবাল হাসান রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর গ্রামের মোঃ সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে।

অভিযানের সময় তার ব্যবহৃত একটি ঝধসংঁহম এধষধীু অ১৬ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৮(গ) ও ৪১ ধারায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসির কর্মকর্তারা জানান, অভিযানের লক্ষ্য শুধু চালান বহনকারীকে গ্রেফতার করা নয়। জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ এবং আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হেরোইন চালানের নেপথ্যে থাকা মূল হোতা, অর্থদাতা ও সরবরাহ চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ কারণেই মামলার প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে।

এদিকে, বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনায় গোদাগাড়ী এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালান সক্রিয় থাকলেও অধিকাংশ ক্ষেত্রে শুধু বহনকারী বা মাঠপর্যায়ের সদস্যরাই গ্রেপ্তার হন; মূল হোতারা থেকে যান ধরাছোঁয়ার বাইরে।

সচেতন মহলের দাবি, মাদক নির্মূলে শুধু বাহক গ্রেফতার করলেই হবে না; পুরো নেটওয়ার্ক, অর্থের উৎস এবং চক্রের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, মাদকের মূল শেকড় উপড়ে ফেলতে পারলেই হেরোইনসহ অন্যান্য মাদকের চোরাচালান কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে রক্ষা করা যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক