ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৮:১০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৮:১০:৪৮ অপরাহ্ন
বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে
বিশ্বকাপ ফাইনালে খারাপ ফুটবল খেলে স্পেনের কাছে হেরেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বার ফাইনালে ওঠার পর ট্রফি জেতার জন্য কি অসম্ভব চাপ ছিল ফুটবলারদের উপর? লিয়োনেল মেসির ভাষণের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। মেসি যে ভাবে সতীর্থদের শান্ত থাকার আবেদন করছেন, তাতেই জল্পনা তৈরি হয়েছে।

ফাইনাল শুরুর ঠিক আগে যখন ফুটবলারেরা সাজঘর থেকে মাঠে আসার তোড়জোড় করছেন, তখন দলের উদ্দেশে ভাষণ দেন মেসি। বলেন, “শান্ত থাকো। সকলে শান্ত থাকো। শুধু খেলার কথা ভাবো, আর কিছু নয়। শান্ত থাকো। সব কিছু আজকের জন্য ভুলে যাও। খেলা ছাড়া আর কিছু যেন মাথায় না থাকে।”

কিক-অফের আগেও একই কথা বলেন মেসি। আর্জেন্টিনা অধিনায়কের কথায়, “এগিয়ে চলো সকলে। আগে যা হয়েছে সব ভুলে যাও। মনে করো কিছুই হয়নি।” সেই সময়ে লিসান্দ্রো মার্তিনেজ় এবং এনজ়ো ফের্নান্দেজ়কে বেশ চিন্তিত মনে হচ্ছিল। অবাক লাগছিল দু’জনকেই। ম্যাচে মার্তিনেজ় প্রথমার্ধেই চোট পেয়ে উঠে যান। ফের্নান্দেজ় দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন। আর্জেন্টিনার হারের নেপথ্যে দু’টিই প্রভাব ফেলেছে।

মেসির ভাষণ সেখানেই শেষ হয়নি। বিরতিতেও গোটা দলকে চাঙ্গা করার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি। টানেল দিয়ে মাঠে আসার সময় বলেছেন, “জেগে ওঠো। ব্যক্তিত্ব দেখাও। আগেও আমরা প্রত্যাবর্তন করেছি। তা হলে এ বার কেন পারব না? আরও ভাল খেলার ক্ষমতা আমাদের আছে।” গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ়ও বলেন, “সামনের দিকে বল বাড়িয়ে খেলো। শুধু কাপুরুষেরাই পিছন দিক থেকে খেলে।” যদিও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার খেলায় বদল আসেনি। এমিলিয়ানো ছাড়া আর কাউকেই চাঙ্গা দেখায়নি।

এ দিকে, দলের সঙ্গে না ফিরে আলাদা ভাবে নিজের শহর রোজারিয়োতে ফিরেছেন মেসি। তাঁকে এক বার দেখার জন্য হাজার হাজার সমর্থক বিমানবন্দরে হাজির হয়েছিলেন। তাঁদের দিকে তাকিয়ে হাত নাড়েন মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেয়া রোকুজো এবং তিন সন্তান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার