ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৭:২৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৭:২৩:১৬ অপরাহ্ন
ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে
টাঙ্গাইলের ঘাটাইলে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছানোয়ার হোসেন তালুকদারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঘাটাইল থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত ছানোয়ার হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের খোরশেদ আলমের ছেলে।

ভুক্তভোগী শিশুর মা জানান, ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে তিনি তার মেয়েকে কয়েল আনতে দোকানে পাঠান। কয়েল নিয়ে ফেরার পথে স্থানীয় একটি আমবাগানের ভেতরে নিয়ে শিশুটির মুখ চেপে ধর্ষণ করেন ছানোয়ার। এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে।

তিনি আরও জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তার দাবি, এর আগেও অভিযুক্ত ছানোয়ার শিশুটিকে শ্লীলতাহানি করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে মামলা করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক